স্মৃতিশক্তি বাড়ানোর ১২ টি উপায়

 স্বাস্থ্য কথা

আপনি কি প্রায়ই এটা-সেটা ভুলে যাচ্ছেন বা আপনার স্মৃতিশক্তি দুর্বল হয়ে পড়ছে? জেনে নিন স্মৃতিশক্তিকে মজবুত করার কিছু উপায়৷

১। পর্যাপ্ত ঘুম
রাতে ৬ ঘণ্টার কম ঘুম হলে তা বার্ধক্য প্রক্রিয়া ত্বরান্বিত করতে মস্তিষ্কে বাধার সৃষ্টি করে, জানান রচেস্টার বিশ্ববিদ্যালয়ের গবেষক ড. মাইকেন নেডেরগার্ড। তিনি জানান, এর জন্য জরুরি হচ্ছে গভীর ঘুম। এটা না হলে মস্তিষ্ক প্রায় সাত বছর বেশি বুড়িয়ে যেতে পারে।

২। মস্তিষ্কের জন্য ঠাণ্ডা ঘর
গরমের চেয়ে ঠাণ্ডায় স্মৃতিশক্তি এবং মনোযোগ তিনগুণ বেশি থাকে। এ ছাড়া ঠাণ্ডা ঘর মাথাকেও ঠাণ্ডা রাখে, তাই ঘরের তাপমাত্রা কখনো ২১ ডিগ্রি সেলসিয়াসের বেশি রাখা ঠিক নয়।

৩। শেষ থেকে শুরু করুন
একটি গল্প পড়ে পুরো গল্পটা মনে রাখুন। এবার শুরু থেকে না বলে শেষ বা পেছন থেকে গল্পটা মনে করতে থাকুন। এই পন্থা মস্তিষ্কের কোষগুলোকে সচল তো রাখবেই, করবে আরো শক্তিশালী।

৪। বেরিয়ে পড়ুন
নিয়মিত হাঁটাচলা বা জগিং শরীরকে ভালো রাখে। শুধু শরীর নয় হাঁটাচলা এবং জগিং ব্রেনকেও ফিট রাখে।

৫। বিপরীত হাত ব্যবহারের অভ্যাস
যাঁরা ডান হাতে সব কিছু করেন, তাঁরা বাঁ হাতে আর যাঁরা বাঁ হাতে সব কিছু করেন, তাঁরা ডান হাতে সপ্তাহে অন্তত একবার সব কাজ করার চেষ্টা করুন। অর্থাৎ উল্টো হাতে খাওয়া-দাওয়া, দাঁত ব্রাশ করা বা অন্যান্য টুকটাক ঘরের কাজ করার অভ্যাস করতে পারেন। এতেও ব্রেন সচল থাকে।

৬। বন্ধুত্ব লালন করুন
মানুষের সাথে কথাবার্তা বলা বা যোগাযোগ মস্তিষ্ককে তরুণ রাখে। দিনে মাত্র ১০ মিনিটের যোগাযোগই মানুষের স্মৃতিশক্তিকে বেশ জোরালোভাবে জাগিয়ে তুলতে সহায়তা করে।

৭। প্রতিদিনের নিয়ম থেকে বেরিয়ে আসুন
ব্রেনকে সব সময় নতুন কিছু শিখতে হয়। তা না হলে মস্তিষ্ক নির্জীব হয়ে যায়। তাই প্রতিদিনের রুটিন ভেঙে অন্যকিছু করুন। মাঝে মাঝে অন্য রাস্তা দিয়ে কর্মস্থলে বা কলেজে যান। নতুন কোনো ভাষা বা যন্ত্র বাজানো শিখুন।

৮। পায়ের আঙুলের ম্যাসাজ
প্রতিদিন পাঁচ মিনিট করে পায়ের আঙুল ম্যাসাজ করুন। প্রথমে আঙুলের ওপর থেকে শুরু করে আস্তে আস্তে টিপে টিপে নিচের দিকে যান। এই ম্যাসাজ মস্তিষ্কের কোষের সাথে যোগাযোগ স্থাপনে সহায়তা করে।

৯। শপিং লিস্ট
বাজারে বা দোকানে যাওয়ার আগে কী কী কিনবেন তার একটি লিস্ট তৈরি করে নিন এবং ইচ্ছে করেই সেটা বাড়িতে রেখে শপিংয়ে চলে যান। ফিরে এসে দেখুন ক’টা ভুলে গেছেন আর ক’টা মনে রাখতে পেরেছেন। এই নিয়ম যত বেশি করা হবে, ব্রেন তত দীর্ঘ সময় মস্তিষ্কে 'সেভ' করে রাখতে পারবে তথ্যগুলো।

১০। দুই কাপ কফিই যথেষ্ট
দিনে দুই কাপ কফি পান করলে আলঝেইমারের ঝুঁকি কমে শতকরা ২০ ভাগ। কফি পান তিরিশের বেশি বয়সীদের মস্তিষ্ককে ধীরে ধীরে বুড়িয়ে যাওয়া থেকে অনেকটাই রোধ করে, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে।

১১। রুটিন চেকআপ
হৃৎপিণ্ডের নানারকম অসুখের ঝুঁকির কারণেও মস্তিষ্কের কর্মক্ষমতা কমে যেতে পারে। তাই বছরে একবার রক্তচাপ, ডায়াবেটিস এবং কোলেস্টরেলের মাত্রা পরীক্ষা করানো উচিত।

১২। মস্তিষ্কের খাবার
সামুদ্রিক মাছ, পালং শাক, ডার্ক চকলেট, গ্রিন টি, অলিভ অয়েল, শাকসবজি ইত্যাদি মস্তিষ্কের স্বাস্থ্য রক্ষায় খুবই জরুরি।


A PHP Error was encountered

Severity: Core Warning

Message: PHP Startup: Unable to load dynamic library 'monarxprotect-php73.so' (tried: /opt/alt/php73/usr/lib64/php/modules/monarxprotect-php73.so (/opt/alt/php73/usr/lib64/php/modules/monarxprotect-php73.so: cannot open shared object file: No such file or directory), /opt/alt/php73/usr/lib64/php/modules/monarxprotect-php73.so.so (/opt/alt/php73/usr/lib64/php/modules/monarxprotect-php73.so.so: cannot open shared object file: No such file or directory))

Filename: Unknown

Line Number: 0

Backtrace: